https://www.effectiveratecpm.com/ph0fpze2c?key=e8b60ac57946319ddb55405926811469
পোস্টগুলি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এক লাফে লিটারে যত কমলো সয়াবিন তেলের দাম হেড লাইন: পবিত্র রমজানের প্রথম সপ্তাহ পার হতেই বিভিন্ন নিত্যপণ্যের দাম কিছুটা কমতির দিকে। ভোক্তাদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো, বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক না হলেও এটা নিয়ে বড় কোনো সংকট তৈরি হয়নি। শুধু তা-ই নয়, খোলা সয়াবিন তেলের দাম কমেছে। এছাড়া রমজানে সবসময় চাহিদার শীর্ষে থাকে এমন পণ্যগুলোর দামও কমছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, প্রতি বছর রমজান মানেই বাজারে বিভিন্ন পণ্যের দাম চড়া থাকবে। কিন্তু এবার সয়াবিন ও লেবু বাদে অন্য পণ্যগুলোর দাম তেমন একটা বাড়েনি। এছাড়া, রমজানের এক সপ্তাহ পর এখন চাহিদা কমায় পণ্যগুলোর দাম কমতে শুরু করেছে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর বাজারে কঠোর নজরদারি চালিয়ে যেতে হবে। কারণ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেয়। গতকাল শনিবার রাজধানীর নিউ মার্কেট, শান্তিনগর, তুরাগ এলাকার নতুনবাজার ও কাওরান বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, গত দুই দিনে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কম...
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আপন মামার বাসায় এসে রুজিনার জীবনে নেমে আসে অন্ধকার আপন মামাত বোন শিশু রাজিয়া ও মামাত ভাই প্রতিবন্ধী রিফাতকে দেখাশুনা করার জন্য গেল ৬ মাস আগে রুজিনাকে (২০) আনা হয় চাঁদপুর শহরের মাদরাসা রোড মামা রুবেল মোল্লার বাসায়। এরপরই অন্ধকার নেমে আসে রুজিনার জীবনে। কারণে অকারণে ভুল ধরে রুজিনার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় মামি রোকেয়া বেগম। নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রুজিনা। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ মামা ও মামিকে আটক করে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মাদরাসা রোডের জনৈক মহিউদ্দিনের বাড়ি থেকে রুজিনা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পায়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়। ওই সড়কের বাসিন্দা শিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রুজিনা রাস্তার পাশে কান্না করতে থাকে। তাকে কথায় কথায় নির্যাতন করা হয়, মামার বাসা থেকে সে পালিয়ে এসেছে বলে জানায়। পরে তার অবস্থা দেখে আমরা পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল থেকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাউসার রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়াকে আটক করে থানায় নিয়ে আসে। নির্যাতনের শিকার রুজিনা চাঁদপুর সদর...
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বিয়ের জন্য সবকিছু প্রস্তুত, বরযাত্রী নিয়ে যাওয়ার পথে বরের মৃত্যু By Editor / মার্চ ৭, ২০২৫ মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়েবাড়িতে যাওয়ার পথে স্ট্রোক করে মুন্না রাজগড় (২৭) নামের এক বরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুন্না জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকি চা-বাগানের বাসিন্দা। তিনি কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন। বিয়ের সাজানো গাড়িতে করে বর ও তার পরিবারসহ কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এ সময় মুন্নার সঙ্গে থাকা বরযাত্রীদের অন্যান্য গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে যায়। কিছু সময় পর মুন্নাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ থানা পুলিশের পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এটা অত্যন্ত মর্মান্তিক বলে জানিয়েছেন। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আলোচিত শিশু ধর্ষণ মামলার এজাহারে লোমহর্ষক বর্ণনা বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার আট বছরের শিশুটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। শনিবার (৮ মার্চ) বড় বোন ও বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী বিকেল ৩টার দিকে মামলা রেকর্ড করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চার মাস আগে মাগুরা পৌর এলাকার এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর হিঠু শেখ। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে ১ মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আট বছরের শিশুটি। এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (৫ মার্চ) রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। রাত আড়াইটার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন, ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় ...